ডেস্ক পিরিয়ডিক টেবিল (২য় সংস্করণ) – বিজ্ঞানপ্রেমী ও শিক্ষার্থীদের জন্য পারফেক্ট স্টাডি মেট!
ব্যাপন প্রকাশনীর Desk Periodic Table (2nd Edition) হলো একটি বিশেষায়িত পর্যায় সারণী, যা ক্যালেন্ডার ডিজাইনে তৈরি এবং শিক্ষার্থীদের পড়ার টেবিলে সহজে রাখার জন্য উপযোগী। রসায়ন শেখা ও পর্যায় সারণীর বিভিন্ন তথ্য দ্রুত এক নজরে দেখে নেওয়ার জন্য এটি একটি চমৎকার সহায়ক।
পণ্যটির মূল বৈশিষ্ট্যসমূহ
- ক্যালেন্ডার ও ফ্লিপ ফরম্যাট: টেবিলের ওপর সহজে দাঁড় করিয়ে রাখা যায় এবং পাতার পর পাতা উল্টে প্রয়োজনীয় অংশ দেখে নেওয়া যায়।
- সম্পূর্ণ রঙিন পর্যায় সারণী: ১ম থেকে ১১৮টি মৌলকে S, P, D, F ব্লকে কালার-কোড করে সাজানো হয়েছে।
- ইলেক্ট্রন বিন্যাস চিত্রায়ণ: ১ থেকে ৩০ নম্বর মৌলসমূহের অর্বিটালভিত্তিক ইলেকট্রন বিন্যাস এবং অর্বিটাল ডায়াগ্রাম আলাদাভাবে বিস্তারিতভাবে দেখানো হয়েছে।
- ১ থেকে ৩০ মৌলের বিস্তারিত: প্রতিটি প্রথম ৩০টি মৌলের প্রতীক, পারমাণবিক ভর, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, আবিস্কারকের নাম, আবিস্কারের বছর ও শব্দের বেগের মতো তথ্য সমৃদ্ধ বিবরণী।
- যৌগমূলকের যোজনী Chart: একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী ও চতুর্যোজী যৌগমূলকের নামের তালিকা ও যোজনী।
- জৈব রসায়নের কার্যকরী গ্রুপ: কার্বক্সিলিক এসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহলসহ প্রধান প্রধান কার্যকরী গ্রুপের নাম, সংকেত, উপসর্গ, অনুসর্গ, উদাহরণ ও ব্যবহার।
পড়ার টেবিলের সৌন্দর্য বৃদ্ধিতে এবং রসায়নের খুঁটিনাটি সহজ করতে সংগ্রহ করুন ব্যাপন ডেস্ক পিরিয়ডিক টেবিল।