বিজ্ঞানের উৎকর্ষ সাধন ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। এই বিশ্বাস থেকেই বিজ্ঞান শিক্ষাকে সহজভাবে উপস্থাপন ও জনপ্রিয় করার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করে কিশোর বিজ্ঞান সাময়িকী ‘ব্যাপন’। প্রকাশনার শুরু থেকেই ম্যাগাজিনটি পাঠকদের ব্যাপক সাড়া পায় এবং জনপ্রিয়তা অর্জন করে। বিজ্ঞান শিক্ষার বিস্তার এবং পাঠকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আমাদের উদ্যোগ—‘ব্যাপন পাঠক মেলা’।
বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক।
আদর্শঃ বিজ্ঞান, চিন্তা, গবেষণা, অনুশীলন, অধ্যয়ন,একতা, সততা ও দেশপ্রেম।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
- শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে স্বাভাবিক কৌতূহল জাগানো এবং তাদের চিন্তা-চেতনায় বিজ্ঞানের বীজ বপন করা।
- শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে তাদেরকে বিজ্ঞানে দক্ষ করে গড়ে তোলা।
- দৈনন্দিন চিন্তা ও কার্যক্রমে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে শিক্ষার্থীদের অভ্যস্ত করে তোলা।
- বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কর্মসূচির আয়োজন এবং আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
- বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে ভুল ধারণা দূর করে একটি আধুনিক, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে ভূমিকা রাখা।
ব্যাপন পাঠক মেলার সদস্যদের সুবিধাসমূহঃ- ১টি ব্যাপন পাঠক মেলা T-Shirt, ব্যাচ ও চাবি রিং।
- ১টি চলতি ব্যাপন সংখ্যা।
- ব্যাপনের সকল পণ্য ২০% ছাড়!
- পাঠক মেলা নতুন সদস্য বৃদ্ধি করলেই পাচ্ছো ব্যাপন ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যা।
ব্যাপন পাঠক মেলার সদস্য হওয়ার শর্তাবলীঃ- ব্যাপন ম্যাগাজিনের নিয়মিত পাঠক হতে হবে।
- যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।
- পাঠক মেলা কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
- শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশনপূর্বক পাঠক মেলার সদস্যফর্ম গ্রহণ করতে হবে।
- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। কিছু শর্তসাপেক্ষে অন্য বিভাগের শিক্ষার্থীদের সদস্য হওয়ার সুযোগ দেওয়া হবে।
রেজিস্ট্রেশন ফরম ফি: ১৫০ টাকা।
পাঠকমেলার কর্মসূচীসমূহঃ
- ব্যাপন পাঠ প্রতিযোগিতা
- বিজ্ঞান প্রজেক্ট এবং আইডিয়া কম্পিটিশন
- বিজ্ঞানী পরিচিতি
- বিজ্ঞান বই/ সায়েন্স ফিকশন পাঠচক্র
- কুইজ প্রতিযোগিতা
- বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা
- বিজ্ঞান লেখক কর্মশালা
- বিজ্ঞান দেয়াল পত্রিকা প্রকাশ
- বিজ্ঞান এক্সপেরিমেন্ট
- সায়েন্টিফিক মুভি/ডকুমেন্টারি শো
- বিজ্ঞান অলিম্পিয়াড
- বিজ্ঞান দিবস পালন
- বিজ্ঞান প্রতিষ্ঠান ভ্রমণ
- ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
- সামাজিক সচেতনতামূলক কর্মশালা
- পাঠক মেলার সেরা এক্টিভিস্ট নির্বাচন