মৌল পরিচিতি: হিলিয়ামের পরিচয়
১১০৫ ভিউ

মৌল পরিচিতি: হিলিয়ামের পরিচয়

ব্যাপন ডেস্ক
ব্যাপন ডেস্ক ১৬ জুলাই ২০১৮
রসায়ন ২ মিনিট

প্রকৃতির সবগুলো মৌলিক পদার্থের একটি সংকলন হলো পর্যায় সারণি। এই সারণিতে ২য় অবস্থানে রয়েছে হিলিয়াম। বর্তমানে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে হাইড্রোজেনের পর এই গ্যাসের অণুই সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রায় ২৪ ভাগ। এর চেয়ে ভারী যেসব মৌলিক পদার্থ মহাবিশ্বে আছে তাদের সবার মিলিত ভরের ১২ গুণেরও বেশি ভর আছে শুধু এটিরই। সূর্য এবং বৃহস্পতি গ্রহেরও অন্যতম উপাদান এই গ্যাসটি।


মহাবিশ্বের বেশিরভাগ হিলিয়ামই হলো হিলিয়াম-৪। এতে দুটি করে প্রোটন ও নিউট্রন আছে। আবার হিলিয়ামে মাত্র একটি নিউট্রনও থাকতে পারে। তখন এর নাম হিলিয়াম-৩। তবে একে প্রকৃতিতে পাওয়া যায় না বললেই চলে। হিলিয়াম গ্যাসটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন। পর্যায় সারণির প্রধান ৬টি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এটিই প্রথম। নিষ্ক্রিয় গ্যাসেরা সাধারণত অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়ায় অংশ নেয় না। এমনকি নিজেরা নিজেদের সাথেও নয়। 


মহাবিশ্বের বেশিরভাগ হিলিয়াম তৈরি হয়েছিল বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্মের কাছাকাছি সময়েই। পাশাপাশি বিপুল নতুন পরিমাণ হিলিয়াম তৈরি হয় নক্ষত্রের অভ্যন্তরেও। নক্ষত্রে হাইড্রোজেনের নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় হিলিয়াম-৪। ১৮৬৮ সালে প্রথম সূর্যে গ্যাসটির অস্তিত্ব পর্যবেক্ষণ করা সম্ভব হয়। হিলিয়ামের বহুল পরিচিত একটি ব্যবহার হলো গ্যাস বেলুন ও এয়ারশিপে।


জুলাই-আগস্ট ২০১৮।বর্ষ ৪।সংখ্যা ২

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

আরও পড়ুন

নোবেলের তেজস্ক্রিয় ভাঙন
রসায়ন

নোবেলের তেজস্ক্রিয় ভাঙন

গত সংখ্যায় আমরা পদার্থবিদ্যায় প্রথম নোবেল নিয়ে জেনেছিলাম। এবারে আমরা একটি ছোট্ট লাফ দিয়ে ১৯০১ থেকে ১...

৫ এপ্রিল ২০১৫ ৫ মিনিট
অগ্নি নির্বাপণের কথকতা
রসায়ন

অগ্নি নির্বাপণের কথকতা

ছোট্ট একটা দেশ আমাদের। তাই বলে দেশ নিয়ে স্বপ্ন কিন্তু ছোট নয় আমাদের। কিন্তু কত শত সুন্দর স্বপ্ন হারি...

১২ এপ্রিল ২০২৩ ১৩ মিনিট
রসিক রসায়ন
রসায়ন

রসিক রসায়ন

তখন নবম শ্রেণিতে পড়ি। ক্লাসে একদিন গণিতের শিক্ষক এসে বললেন, জীবন গণিতময়; জীবনের প্রতিটি ক্ষেত্রে আমর...

১৭ সেপ্টেম্বর ২০১৫ ৩ মিনিট
পরমাণুর গহীনে নোবেল
রসায়ন

পরমাণুর গহীনে নোবেল

পরম+অণু = পরমাণু। পরম অর্থ নিখুঁত, পূর্ণাংগ, সর্বোচ্চ। বিজ্ঞানী দাদাদের ভাষায় যাকে আর ভাঙ্গা যায় না,...

১৫ সেপ্টেম্বর ২০১৫ ৮ মিনিট