গণিত

সর্বশেষ পাওয়া বৃহত্তম মৌলিক সংখ্যা

সুমিত রায়হান

২ জানুয়ারী ২০২৫
Time Icon  

 ৫ মিনিট

মৌলিক সংখ্যা অনুসন্ধানের ছয় বছরের দীর্ঘ খরার পর একটি নতুন বৃহত্তম পরিচিত মৌলিক সংখ্যা পাওয়া গেছে। এটি সম্ভব হয়েছে একজন শখের অনুসন্ধানকারীর প্রচেষ্টা এবং তার শক্তিশালী গ্রাফিক্স কার্ডের বড় সংগ্রহের কারণে। তিনি সম্ভাবনাগুলো বিশ্লেষণ করতে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) এর একটি বাহিনী ব্যবহার করেছেন। ২০১৮ সালে পাওয়া আগের রেকর্ডের তুলনায় এই নতুন মৌলিক সংখ্যা এখন ১৬ মিলিয়ন সংখ্যায় বড়।


মৌলিক সংখ্যা এমন সংখ্যা যা শুধুমাত্র ১ এবং খোদ সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন ২, ৩, এবং ৫ ইত্যাদি। মৌলিক সংখ্যাগুলোর সংখ্যা অসীম, তবে যেগুলো সত্যিকার অর্থে মৌলিক তা প্রমাণ করা সংখ্যার আকার বাড়ার সাথে সাথে কঠিন হয়ে পড়ে। এখন আমরা ২১৩৬,২৭৯,৮৪১ - ১ এই সংখ্যাটি তালিকায় যোগ করতে পারি, যা ৪১,০২৪,৩২০টি দশমিক ঘরের দৈর্ঘ্যে বর্তমানে পরিচিত বৃহত্তম মৌলিক সংখ্যা।


এটি “গ্রেট ইন্টারনেট মার্সেন প্রাইম সার্চ” (GIMPS) নামক একটি গোষ্ঠীর অপেক্ষাকৃত নতুন এক সদস্য খুঁজে পেয়েছেন, যেখানে হাজার হাজার মানুষ মৌলিক সংখ্যা অনুসন্ধান করার জন্য সফটওয়্যার ডাউনলোড করেছেন। যারা নতুন কোন মৌলিক সংখ্যা আবিষ্কার করতে সক্ষম হন, তারা মৌলিক সংখ্যার ইতিহাসে একটি স্থান লাভ করেন, এমনকি তারা $৩,০০০ পুরস্কারও পান। নতুন অনুসন্ধানের মাধ্যমে ২০১৮ সালের পর এই পুরস্কার গেল বছরের শেষে অর্থাৎ ২০২৪ সালে দেওয়া হলো।


নতুন মৌলিক সংখ্যাটি GIMPS গোষ্ঠী গ১৩৬২৭৯৮৪১ নামে চিহ্নিত করেছে। এটি আবিষ্কার করেছেন লুক ডুরান্ট, যিনি পূর্বে এনভিডিয়া-তে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন এবং GPU উন্নয়ন করতেন। তিনি প্রায় এক বছর ধরে বড় মৌলিক সংখ্যা খুঁজছেন।


সর্বশেষ GIMPS আবিষ্কারগুলো কম্পিউটার GPU দ্বারা তৈরি হয়েছে, যা তুলনামূলকভাবে সাধারণ ব্যক্তিগত কম্পিউটারে চলছিল, তবে ডুরান্টের এনভিডিয়া-এ কাজের অভিজ্ঞতা তাকে GPU -এর সাথে পরিচয় করিয়ে দেয়। GPU -এর এই চিপগুলো মূলত কম্পিউটার গেম চালানোর জন্য ডিজাইন করা হয়েছে, তবে বর্তমানে AI কম্পিউটিংয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি বিশ্বাস করতেন যে এচট মৌলিক সংখ্যা অনুসন্ধানের জন্য আদর্শ এবং তিনি এর সংখ্যাগত বিশ্লেষণ ক্ষমতার সুবিধা গ্রহণ করেন। তিনি ১৭টি দেশে ২৪টি ডাটা সেন্টারের মধ্যে হাজার হাজার এচট নেটওয়ার্ক করেন, এবং GIMPS প্রকল্প তাকে “একজন উদ্যমী অবদানকারী” হিসেবে বর্ণনা করেছে। 

চিত্র-১: এনভিডিয়ার প্রাক্তন ইঞ্জিনিয়ার লুক ডুরান্ট


“এটি একটি বড় চমক ছিল, তবে আমি সিস্টেমটি বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করছিলাম, তাই একটি তুলনামূলকভাবে ভালো সুযোগ সম্পর্কে সচেতন ছিলাম,” ডুরান্ট বলেন। “আমি অনেক কারণে যোগ দিয়েছিলাম, এর মধ্যে একটি বড় গাণিতিক এবং তথ্য সম্পর্কে আরও শিখতে, গতানুগতিক কম্পিউটিংয়ে GPU এর সক্ষমতা প্রদর্শন করতে এবং GIMPS কমিউনিটির দ্বারা উন্নত কিছু অসাধারণ সফটওয়্যার এবং প্রযুক্তির সাপোর্ট করতে।”


নতুন মৌলিক সংখ্যা হল এ যাবৎ আবিষ্কৃত মার্সেনের (Mersenne) মৌলিক সংখ্যাগুলোর মধ্যে ৫২তম। ফরাসি সন্ন্যাসী ও গাণিতিক মারিন মার্সেনের নামে নামকরণ করা এই মৌলিক সংখ্যাগুলো ২ এর ঘাতের কোন সংখ্যা থেকে ১ কম হয়, গাণিতিকভাবে বললে (2p−1) – যা দেখে সেগুলোকে কিছুটা সহজে খুঁজে পাওয়া যায় এবং তা-ই GIMPS-এর দৃষ্টি আকর্ষণ করে।


চিত্র-২: বৃহত্তম মৌলিক সংখ্যা


লন্ডনের ইম্পেরিয়াল কলেজের কেভিন বাজার্ডের বক্তব্যে গাণিতিক গবেষণার প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ দিক ফুটে ওঠে। তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে অত্যন্ত বড় মৌলিক সংখ্যার কোনও বাস্তব ব্যবহার নেই। তবে তিনি এটিও বলেন যে এটি অসম্ভব নয় যে ভবিষ্যতে  এমন এক সময় আসবে যখন বড় মৌলিক সংখ্যাগুলোর প্রয়োগের প্রয়োজন দেখা দেবে।


গণিতের অনেক ক্ষেত্রেই এমন উদাহরণ রয়েছে যেখানে প্রাথমিক গবেষণার সময় আবিষ্কারগুলোকে একেবারে তাত্তিক বা অকেজো মনে হয়েছে। পরে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, এবং সেই গবেষণাগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। বড় মৌলিক সংখ্যার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে। উদাহরণস্বরূপ, আধুনিক কম্পিউটার বিজ্ঞান ও ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে মৌলিক সংখ্যার একটি অপরিহার্য ভুমিকা রয়েছে। বড় মৌলিক সংখ্যা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমগুলোর মজবুতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়।


ভবিষ্যতে হয়তো এমন একটি সময় আসবে যখন কেউ খুব বড় মৌলিক সংখ্যার একটি বিশেষ ব্যবহার আবিষ্কার করবেন। তখন গবেষণা কমিউনিটির কাছে প্রশ্ন উঠতে পারে, তারা এর জন্য কতটা প্রস্তুত ছিল। এর উত্তর হবে যে দশক ধরে গণিতবিদরা এই ধরনের সংখ্যাগুলো নিয়ে চিন্তা এবং গবেষণা করে আসছেন। 


১ বছর

শেয়ার করুন

কপি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

লগইন রেজিষ্টার