গত ৬-৮ এপ্রিল বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ব্যাপন উপস্থিত হয়েছিল প্যাভিলিয়নসহ। ব্যাপনের স্টলে প্রায় সবসময় ছিল উপচে পড়া ভীড়।
তিনদিনব্যাপী এই মেলায় ব্যাপন এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল 'ব্যাপন ডেইলি কুইজ প্রতিযোগিতা', এবং বিজয়ীদের মধ্য থেকে প্রতিদিন ১০ কে জন পুরুষ্কৃত করা হয়েছে। এছাড়া স্কুল কলেজে ব্যাপন প্রতিনিধি নির্বাচিত করার জন্য ব্যাপন প্রতিনিধি কুইজ এর ব্যাবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্য থেকে তিনজনকে পুরুষ্কৃত করার জন্য বায়োডাটা সংগ্রহ করা হয়েছে।
মেলার ২য় দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস এবং মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মাসুদ রানা সহ বরিশালে উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপন প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে মেলার আয়োজকদের পক্ষ থেকে ব্যাপনকে পুরুষ্কৃত করা হয়।
ঢাকা, ১৩ জুন ২০২৬: “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই স্লোগানকে ধারণ করে বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষা...
গত ১১-১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব "PC Plus Presen...
বিজ্ঞানপ্রেমী তরুণদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও জ্ঞানচর্চাকে উদযাপন করতে আয়োজিত “বিজ্ঞান লেখা প্রতিযো...