পাই দিবস উপলক্ষে ব্যাপন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
৪৬১ ভিউ

পাই দিবস উপলক্ষে ব্যাপন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৩ জুন ২০২৬ · ১০:০০ AM বিশ্বসাহিত্য কেন্দ্র

ঢাকা, ১৩ জুন ২০২৬: “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই স্লোগানকে ধারণ করে বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পাই দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজ্ঞান, গণিত, যুক্তি ও সমস্যা সমাধানের দক্ষতার পরিচয় দেয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবা টেক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলহাস, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSIS)-এর সভাপতি মোসাদ্দেক হোসাইন, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান বিপণন কর্মকর্তা ও BYSIS-এর প্রধান আন্তর্জাতিক কর্মসূচি সমন্বয়ক সাদেকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাপনের সম্পাদনা সহযোগী জামিল আহসান, আদনান মুস্তারী, আব্দুল্লাহ আদিল মাহমুদ, জুরাইস ইবনে আশরাফ এবং আলী আম্মার মুয়াজ।


প্রতিযোগিতাটি দুইটি বিভাগে অনুষ্ঠিত হয়।

গ্রুপ ‘ক’ (৬ষ্ঠ–৮ম শ্রেণি):

  • প্রথম স্থান: মাহানুর মুবিন মানহা (ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়)
  • দ্বিতীয় স্থান: নাফসিন আহমেদ তানাজ (রেসিডেন্সিয়াল মডেল কলেজ)
  • তৃতীয় স্থান: মো. আশরাফুল ইসলাম (চৌগাছা সরকারি শাহাদাত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়)
  • চতুর্থ স্থান: আহমেদ সাফি মুস্তাওরিদ (তানজিমুল উম্মাহ দাখিল মাদ্রাসা, রংপুর)
  • পঞ্চম স্থান: জুহাইর ফেরদৌস হাসান (সিএমপি স্কুল অ্যান্ড কলেজ)


গ্রুপ ‘খ’ (৯ম–১২শ শ্রেণি):

  • প্রথম স্থান: ফুজায়েল মো. আরিফ (শাহজালাল জামেয়া ইসলামিয়া কা. মাদ্রাসা)
  • দ্বিতীয় স্থান: মামুন অর রশিদ (আল হেরা এডুকেট হোম হাই স্কুল)
  • তৃতীয় স্থান: আবদুল মাজিদ (রাজউক উত্তরা মডেল কলেজ)
  • চতুর্থ স্থান: রেতম দাস (সরকারি বি.এল. কলেজ, খুলনা)
  • পঞ্চম স্থান: মাহবুব এলাহী (আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল)


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিজ্ঞানচর্চা, সৃজনশীল অনুসন্ধান এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একটি আধুনিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


ব্যাপনের সম্পাদক ড. শামসুল আরিফিন জিলানী প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট এবং বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার:

ফটো গ্যালারি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

সাম্প্রতিক

রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০-এর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ‘ব্যাপন’!

রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০-এর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ‘ব্যাপন’!

গত ১১-১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব "PC Plus Presen...

রাজউক উত্তরা মডেল কলেজে ১১ জুন ২০২৬
বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার প্রদান

বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার প্রদান

বিজ্ঞানপ্রেমী তরুণদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও জ্ঞানচর্চাকে উদযাপন করতে আয়োজিত “বিজ্ঞান লেখা প্রতিযো...

বিশ্ব সাহিত্য কেন্দ্র ১৮ এপ্রিল ২০২৬
রংপুর এ ব্যাপনের আয়োজনে অনুষ্ঠিত হলো JUVENILE SCIENCE FEST 2025

রংপুর এ ব্যাপনের আয়োজনে অনুষ্ঠিত হলো JUVENILE SCIENCE FEST 2025

রংপুরে ব্যাপনের আয়োজনে অনুষ্ঠিত হলো Juvenile Science Fest 2025তরুণদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে ব্...

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর ২২ ফেব্রুয়ারী ২০২৫