হারম্যান মেইনার কলেজ বিজ্ঞান উৎসব
৫৩৬ ভিউ

হারম্যান মেইনার কলেজ বিজ্ঞান উৎসব

২৮ ফেব্রুয়ারী ২০১৫ হারম্যান মেইনার কলেজ

গত ২৫-২৮ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল "Farm-Fresh HGC 9th National Fiesta 2015" . "Expand your erudition " এই শ্লোগানকে সামনে রেখে এস ও এস হারম্যান মেইনার কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া ৪ দিনের এই উৎসবে ছিল -বিতর্ক, শর্টফিল্ম, প্রজেক্ট ডিসপ্লে, অলিম্পিয়াড সহ মোট ১৫ টি প্রতিযোগিতা। এই উৎসবে একমাত্র কো-স্পন্সর হিসেবে সাথে ছিলো কিশোর বিজ্ঞান ম্যাগাজিন "ব্যাপন"। উৎসবের ১ম দিনকে ঘিরে ছিলো বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের স্বনামধন্য স্কুল কলেজের মোট ৩২ টি বিতর্ক দল। উৎসবের ২য় দিনটি শুরু হয় অলিম্পিয়াডের মাধ্যমে। একে একে অনুষ্ঠিত হয় গনিত অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, IQ Test সহ আরো কয়েকটি প্রতিযোগিতা। তবে ২য় দিনের মূল আকর্ষণ ছিলো ব্যাপন কর্তৃক আয়োজিত বিজ্ঞানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার। দিনটিতে আরো ছিলো স্কুল ও কলেজের বিতর্কের সেমিফাইনাল রাউন্ড। আর দিনের শেষে অনুষ্ঠিত হয় শর্টফিল্ম প্রদর্শনী।


৩য় দিনকে ঘিরে ছিলো ভার্সিটি কুইজ প্রতিযোগিতা এবং প্রজেক্ট ডিসপ্লে। স্কুল বিতর্কের ফাইনাল ছিলো সবচেয়ে আকর্ষণীয়।


অতঃপর সমাপনী দিনে ছিলো কলেজ বিতর্কের ফাইনাল রাউন্ড, কলেজ কুইজ ফাইনাল রাউন্ড, স্কুল কুইজ ফাইনাল রাউন্ড সহ উৎসবের প্রধান আকর্ষণ রুবিকস কিউব প্রতিযোগিতা। রুবিকস কিউব প্রতিযোগিতা পরিচালনা করে "Cubing Bangladesh"।


সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর আলো -র সম্পাদক ড. আনিসুল হক, শিমু নাসের, ব্যাপন এর উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম, ফার্মফ্রেশ এর Branding Manager জনাব শফিকুল ইসলাম তুষার, কলেজের অধ্যক্ষ এবং সহকারি অধ্যক্ষ সহ ক্লাবের মডারেটরবৃন্দ।

শেয়ার:

ফটো গ্যালারি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

সাম্প্রতিক

পাই দিবস উপলক্ষে ব্যাপন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পাই দিবস উপলক্ষে ব্যাপন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঢাকা, ১৩ জুন ২০২৬: “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই স্লোগানকে ধারণ করে বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষা...

বিশ্বসাহিত্য কেন্দ্র ১৩ জুন ২০২৬
রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০-এর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ‘ব্যাপন’!

রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০-এর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ‘ব্যাপন’!

গত ১১-১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব "PC Plus Presen...

রাজউক উত্তরা মডেল কলেজে ১১ জুন ২০২৬
বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার প্রদান

বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার প্রদান

বিজ্ঞানপ্রেমী তরুণদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও জ্ঞানচর্চাকে উদযাপন করতে আয়োজিত “বিজ্ঞান লেখা প্রতিযো...

বিশ্ব সাহিত্য কেন্দ্র ১৮ এপ্রিল ২০২৬