গত ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৫, রংপুর জিলা স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুইদিনব্যাপী বিজ্ঞান উৎসব “RZS Science Carnival 2025”। রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে এই বৈচিত্র্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক আয়োজনে।
কার্নিভালের উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলো ছিল:
- বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী
- ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড
- বায়োলজি ও কেমিস্ট্রি অলিম্পিয়াড
- সায়েন্স অ্যান্ড ম্যাথ অলিম্পিয়াড
- জেনারেল নলেজ কুইজ
- রুবিকস কিউব কম্পিটিশন
- IQ টেস্ট ও যুক্তিভিত্তিক গেমস
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী “ব্যাপন”-এর উদ্যোগে আয়োজিত “IQ Test Competition”, যা শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তা ও দ্রুত সমস্যার সমাধান দক্ষতা যাচাইয়ের একটি চমৎকার আয়োজন।
RZS Science Carnival 2025 প্রমাণ করেছে—রংপুরের শিক্ষার্থীরা উদ্ভাবনী ভাবনা ও বিজ্ঞানভিত্তিক চর্চায় কোনো অংশে পিছিয়ে নেই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনকে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
ঢাকা, ১৩ জুন ২০২৬: “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই স্লোগানকে ধারণ করে বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষা...
গত ১১-১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব "PC Plus Presen...
বিজ্ঞানপ্রেমী তরুণদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও জ্ঞানচর্চাকে উদযাপন করতে আয়োজিত “বিজ্ঞান লেখা প্রতিযো...