অ্যাপেন্ডিক্স কি আসলেই অপ্রয়োজনীয়!
৬৪৯ ভিউ

অ্যাপেন্ডিক্স কি আসলেই অপ্রয়োজনীয়!

রেজওয়ান আহমদ মেহেদী
রেজওয়ান আহমদ মেহেদী ১২ ফেব্রুয়ারী ২০২৩
স্বাস্থ্য ১ মিনিট

অ্যাপেন্ডিক্স, যা মানবদেহের বৃহদান্ত্রের কোলনের একটি বর্ধিত অংশ। একে বৃহদান্ত্রের টনসিলও বলা হয়। অ্যাপেন্ডিক্সের পূর্ণ রূপ অ্যাপেন্ডিক্স ভারমিফর্ম। ভারমিফর্ম কথাটার মানে হল সাপের মত। অবশ্য অ্যাপেন্ডিক্স দেখতেও অনেকটা ওমনই! অ্যাপেন্ডিক্স লম্বায় গড়ে ৯ সে.মি. হয়। কিছু কিছু ক্ষেত্রে ২০ সে.মি. অবধি হয়ে থাকে। যাহোক, এতো গেল অ্যাপেন্ডিক্সের সাধারণ বিবরণ।


এখন আসা যাক, ছোটবেলা হতে শুনে আসছি যে, অ্যাপেন্ডিক্স একটি মানবদেহের অপ্রয়োজনীয় অংশ; যা মাঝে মাঝে পেটে ব্যাথার জন্য দায়ী। এর জন্য বলে উন্নত দেশগুলোতে তা কেটে বাদ দেয়া হতো। কিছু দুঃখের ব্যাপার হল যে, তা কেটেও শান্তি নেই বরং আরও বাড়তি ঝামেলার সৃষ্টি হয়! গত কয়েক বছর আগে আমেরিকার এক রিসার্চে দেখা যায়, অ্যাপেন্ডিক্সবিহীন রোগীদের স্বাভাবিক মানুষের চেয়ে বেশি পেটের ব্যামোতে ভুগতে হয় । এর কারণ হলো, বৃহদান্ত্রের উপকারী ব্যাক্টেরিয়াগুলোর বাসস্থান ঐ অ্যাপেন্ডিক্স। আর যখন অ্যাপেন্ডিক্সবিহীন রোগীরা এন্টিবায়োটিক সেবন করে তখন, ঐ উপকারী ব্যাক্টেরিয়াগুলো মারা যায়। আর তখনই ‘সিউডোমেমব্রেনাস কোলাইটিস’ নামক ডায়রিয়া দেখা দেয়, যা স্বাভাবিক ভাবে হয় না। তাই উন্নত বিশ্বে এটি অস্ত্রোপচার করে বাদ দেওয়ার রীতিটা আস্তে আস্তে লোপ পাচ্ছে ।


মার্চ-এপ্রিল ২০১৯। বর্ষ ৪। সংখ্যা ৬




মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

আরও পড়ুন

শ্বাস-প্রশ্বাসের গল্প
স্বাস্থ্য

শ্বাস-প্রশ্বাসের গল্প

নিঃশ্বাস-প্রশ্বাস প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া পরিচালিত হয় শ্বসনতন্ত্র দ্বারা...

১৬ জুলাই ২০১৮ ৫ মিনিট
ড্রাগডিসকভারি
স্বাস্থ্য

ড্রাগডিসকভারি

সবসময় এক গাদা ট্যাবলেট-ক্যাপসুল কার বাসায় না পাওয়া যায়! আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে তো কথাই নেই। তখ...

১৭ অক্টোবর ২০১৫ ৪ মিনিট
ব্লাড গ্রুপিং বৃত্তান্ত
স্বাস্থ্য

ব্লাড গ্রুপিং বৃত্তান্ত

তোমার বন্ধু রাহুল। প্রফুল্ল চেহারার হাসিখুশি ছেলে। বিষণ্ণতা তার ধারেকাছে ঘেঁষতে পারে না। কান্নাকাটি...

১০ জুন ২০১৮ ৬ মিনিট
চিনে রাখি অসুখগুলি (কোলন ক্যান্সার, মাইগ্রেন, ফুসফুস ক্যান্সার)
স্বাস্থ্য

চিনে রাখি অসুখগুলি (কোলন ক্যান্সার, মাইগ্রেন, ফুসফুস ক্যান্সার)

কোলন ক্যান্সার পরিচিত অসুখ। কোলন ক্যান্সার একটি জটিল রোগও বটে। প্রতিবছর অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছ...

২৪ মে ২০২৩ ৮ মিনিট