লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 4th Mathemathics Olympiad 2024
৫১৩ ভিউ

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 4th Mathemathics Olympiad 2024

৯ অক্টোবর ২০২৪ · ৮:০০ AM শেষ: ৯ অক্টোবর ২০২৪ · ৮:০০ PM Laksmipur

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 4th Mathemathics Olympiad 2024

গণিতচর্চার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ও অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 4th Mathemathics Olympiad 2024। গণিত-প্রেমী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে মুখরিত হয় এ উৎসব, যেখানে অংশগ্রহণ করে তিন শতাধিক শিক্ষার্থী।

উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য তিনটি প্রতিযোগিতা নির্ধারণ করা হয়:

ম্যাথ অলিম্পিয়াড

রুবিক্স কিউব চ্যালেঞ্জ

Ask and Win (প্রশ্নোত্তর ভিত্তিক বিশেষ আয়োজন)

প্রতিযোগিতাগুলো শেষে আয়োজিত হয় একটি বিশেষ ক্যারিয়ার বিষয়ক সেমিনার। সেখানে বক্তারা গণিতচর্চার গুরুত্ব ও এর মাধ্যমে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।

ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতার দুটি বিভাগে মোট ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রতিটি বিভাগ থেকে ১৫ জন করে নির্বাচিত হন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় পার্টিসিপেশন সার্টিফিকেট।

রুবিক্স কিউব প্রতিযোগিতার বিজয়ীদের প্রদান করা হয় মেডেল ও সার্টিফিকেট।

সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল Ask and Win সেগমেন্ট, যেখানে শিক্ষার্থীদের সক্রিয় ও বুদ্ধিদীপ্ত অংশগ্রহণে ছিল চমৎকার প্রাণবন্ততা।

উৎসবের ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী ব্যাপন, যারা আয়োজনটিকে তথ্যবহুল ও প্রেরণাদায়ী করে তুলতে বিশেষ ভূমিকা রাখে।

শেয়ার:

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

সাম্প্রতিক

পাই দিবস উপলক্ষে ব্যাপন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পাই দিবস উপলক্ষে ব্যাপন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঢাকা, ১৩ জুন ২০২৬: “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই স্লোগানকে ধারণ করে বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষা...

বিশ্বসাহিত্য কেন্দ্র ১৩ জুন ২০২৬
রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০-এর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ‘ব্যাপন’!

রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০-এর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ‘ব্যাপন’!

গত ১১-১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব "PC Plus Presen...

রাজউক উত্তরা মডেল কলেজে ১১ জুন ২০২৬
বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার প্রদান

বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার প্রদান

বিজ্ঞানপ্রেমী তরুণদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও জ্ঞানচর্চাকে উদযাপন করতে আয়োজিত “বিজ্ঞান লেখা প্রতিযো...

বিশ্ব সাহিত্য কেন্দ্র ১৮ এপ্রিল ২০২৬