Rajuk National SciSpark 3.0
৭৫০ ভিউ

Rajuk National SciSpark 3.0

২ অক্টোবর ২০২৪ · ৯:০১ AM শেষ: ৩ অক্টোবর ২০২৪ · ৯:০০ PM Uttara,Dhaka

রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো “Rajuk National SciSpark 3.0”


গত ২ ও ৩ অক্টোবর ২০২৪, রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব — Rajuk National SciSpark 3.0। বিজ্ঞান শিক্ষার প্রসার এবং তরুণ শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, আবিষ্কার ও উদ্ভাবনের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।বিজ্ঞানভিত্তিক নানা সেগমেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।


উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল:


-গণিত অলিম্পিয়াড

-পদার্থবিদ্যা অলিম্পিয়াড

-রসায়ন অলিম্পিয়াড

-জীববিজ্ঞান অলিম্পিয়াড

-বিজ্ঞান জিকেসি (একক)

-আইকিউ বস

-মিঃ প্রেডিক্টর (সম্ভাব্যতা অলিম্পিয়াড)

-কিউব মাস্টার (রুবিক্স কিউব)

-সুডোকু রাজা

-ফ্ল্যাশ ক্যালক

-সায়েন্স ফিকশন গল্প লেখা

-বৈজ্ঞানিক পোস্টার ডিজাইন

-বিজ্ঞান মিম


উৎসবে ছিল বিজ্ঞান, আবিষ্কার ও উদ্ভাবনী বিষয়ক বিশেষ আলোচনা সেশন, যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ। তাঁদের প্রেরণাদায়ক বক্তব্য ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের উৎসাহিত করেছে বিজ্ঞানের নানা শাখায় নতুন কিছু জানার ও ভাবনার জন্য।

উৎসবের সমাপনী দিনে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারী এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী।


চমৎকার এই আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী ব্যাপন।


শেয়ার:

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

সাম্প্রতিক

পাই দিবস উপলক্ষে ব্যাপন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পাই দিবস উপলক্ষে ব্যাপন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঢাকা, ১৩ জুন ২০২৬: “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই স্লোগানকে ধারণ করে বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষা...

বিশ্বসাহিত্য কেন্দ্র ১৩ জুন ২০২৬
রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০-এর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ‘ব্যাপন’!

রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০-এর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ‘ব্যাপন’!

গত ১১-১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব "PC Plus Presen...

রাজউক উত্তরা মডেল কলেজে ১১ জুন ২০২৬
বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার প্রদান

বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার প্রদান

বিজ্ঞানপ্রেমী তরুণদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও জ্ঞানচর্চাকে উদযাপন করতে আয়োজিত “বিজ্ঞান লেখা প্রতিযো...

বিশ্ব সাহিত্য কেন্দ্র ১৮ এপ্রিল ২০২৬