ঢাকা, ১৩ জুন ২০২৬: “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই স্লোগানকে ধারণ করে বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অ... আরো পড়ুন ঢাকা, ১৩ জুন ২০২৬: “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই স্লোগানকে ধারণ করে বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পাই দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজ্ঞান, গণিত, যুক্তি ও সমস্যা সমাধানের দক্ষতার পরিচয় দেয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবা টেক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলহাস, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSIS)-এর সভাপতি মোসাদ্দেক হোসাইন, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান বিপণন কর্মকর্তা ও BYSIS-এর প্রধান আন্তর্জাতিক কর্মসূচি সমন্বয়ক সাদেকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাপনের সম্পাদনা সহযোগী জামিল আহসান, আদনান মুস্তারী, আব্দুল্লাহ আদিল মাহমুদ, জুরাইস ইবনে আশরাফ এবং আলী আম্মার মুয়াজ।প্রতিযোগিতাটি দুইটি বিভাগে অনুষ্ঠিত হয়... আরো পড়ুন
গত ১১-১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব "PC Plus Presents Rajuk National SciSpark 4.0"। তরুণ বিজ্ঞানমনস্ক... আরো পড়ুন গত ১১-১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব "PC Plus Presents Rajuk National SciSpark 4.0"। তরুণ বিজ্ঞানমনস্কদের এই দুর্দান্ত প্ল্যাটফর্মে ম্যাগাজিন পার্টনার (Magazine Partner) হিসেবে যুক্ত থাকতে পেরে ব্যাপন পরিবার অত্যন্ত আনন্দিত।দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট, রোবোটিক্স প্রদর্শনী আর বিজ্ঞানপ্রেমীদের দারুণ উদ্দীপনা ছিল দেখার মতো। সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. কায়কোবাদ এবং ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ গুণী অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বিজ্ঞানকে ভালোবেসে তরুণদের এই অগ্রযাত্রায় ব্যাপন সবসময় পাশে আছে। চমৎকার এই আয়োজনের জন্য রাজউক কলেজ সাইন্স ক্লাবকে অভিনন্দন! আরো পড়ুন
বিজ্ঞানপ্রেমী তরুণদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও জ্ঞানচর্চাকে উদযাপন করতে আয়োজিত “বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪” এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্... আরো পড়ুন বিজ্ঞানপ্রেমী তরুণদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও জ্ঞানচর্চাকে উদযাপন করতে আয়োজিত “বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২৪” এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের অসাধারণ সাফল্যকে যথাযথভাবে স্বীকৃতি জানানো হয়।অংশগ্রহণকারীদের উৎসাহ, পরিশ্রম এবং বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ আমাদেরকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করতে অনুপ্রাণিত করেছে।এই আয়োজনকে সফল করতে যারা সরাসরি ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন_সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আরো পড়ুন
রংপুরে ব্যাপনের আয়োজনে অনুষ্ঠিত হলো Juvenile Science Fest 2025তরুণদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে ব্যাপন-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ। রংপুরে অনুষ্ঠিত হ... আরো পড়ুন রংপুরে ব্যাপনের আয়োজনে অনুষ্ঠিত হলো Juvenile Science Fest 2025তরুণদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে ব্যাপন-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ। রংপুরে অনুষ্ঠিত হয়ে গেলো একটি ব্যতিক্রমী বিজ্ঞান উৎসব—“Juvenile Science Fest 2025”, যা আয়োজন করেছে বাংলাদেশের অন্যতম বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন প্রতিষ্ঠান ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবটি দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি এবং উদ্ভাবনী চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে রংপুর ও আশেপাশের জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল: - বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী - রোবটিক্স ও প্রযুক্তি-ভিত্তিক ওয়ার্কশপ - বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা - লাইভ সায়েন্স ডেমোনস্ট্রেশন - ইন্সপায়ারেশনাল টকস এবং ইনোভেশন ফোরাম প্রধান অতিথির বক্তব্যে ব্যাপনের নির্বাহী সদস্য ফয়সাল আল ফাহাদ বলেন: “এই প্রজন্মের মধ্যে যদি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্... আরো পড়ুন
নটর ডেম কলেজে অনুষ্ঠিত হলো 5th NDC National Math Festival 2025গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর নটর ডেম কলেজে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী দেশের অন্য... আরো পড়ুন নটর ডেম কলেজে অনুষ্ঠিত হলো 5th NDC National Math Festival 2025গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর নটর ডেম কলেজে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী দেশের অন্যতম বৃহৎ গণিত উৎসব – 5th NDC National Math Festival 2025। গণিত শিক্ষার প্রসার এবং তরুণ শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাজার হাজার শিক্ষার্থী উৎসবে অংশগ্রহণ করে। উৎসবের বিভিন্ন সেগমেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়: - গণিত অলিম্পিয়াড ও সমস্যা সমাধান প্রতিযোগিতা - আইকিউ টেস্ট - স্পিড কিউবিং - প্রজেক্ট ডিসপ্লে ও পেপার প্রেজেন্টেশন - ইন্টারেক্টিভ গেম ও গণিতভিত্তিক কার্যক্রম আয়োজনে ছিল বিজ্ঞান ও গণিত বিষয়ক বিশেষ আলোচনা সেশন, যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত গণিতবিদ, শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ। এছাড়া উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী। চমৎকার এ আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিস... আরো পড়ুন
রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হলো RZS Science Carnival 2025 – ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল ব্যাপন। তরুণদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতেই এ... আরো পড়ুন রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হলো RZS Science Carnival 2025 – ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল ব্যাপন। তরুণদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন।গত ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৫, রংপুর জিলা স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুইদিনব্যাপী বিজ্ঞান উৎসব “RZS Science Carnival 2025”। রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে এই বৈচিত্র্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক আয়োজনে। কার্নিভালের উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলো ছিল: - বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী - ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড - বায়োলজি ও কেমিস্ট্রি অলিম্পিয়াড - সায়েন্স অ্যান্ড ম্যাথ অলিম্পিয়াড - জেনারেল নলেজ কুইজ - রুবিকস কিউব কম্পিটিশন - IQ টেস্ট ও যুক্তিভিত্তিক গেমস এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী “ব্যাপন”-এর উদ্যোগে আয়োজিত “IQ Test Competition”, যা শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তা ও দ্রুত সমস্যার সমাধান দক্ষতা যাচাইয়ের একটি চমৎকার আয়োজন।RZS Science Carnival 2025 প্রমাণ করেছে—রংপুরের শিক্ষার্থীরা উদ্ভ... আরো পড়ুন
রহিম জহির সৈয়দ (RZS) স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে আয়োজিত "RZS Science Carnival 2025" সফলভাবে সম্পন্ন হয়েছে গত ৭ ও ৮ ফেব্রুয়ারি তারিখে, প্রতিষ্ঠান প্... আরো পড়ুন রহিম জহির সৈয়দ (RZS) স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে আয়োজিত "RZS Science Carnival 2025" সফলভাবে সম্পন্ন হয়েছে গত ৭ ও ৮ ফেব্রুয়ারি তারিখে, প্রতিষ্ঠান প্রাঙ্গণে। এই দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক দক্ষতা বিকাশের মাধ্যমে একবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের প্রস্তুত করা।বিজ্ঞান কার্নিভ্যালে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, রোবটিক্স ডেমো, মডেল প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, বিজ্ঞান কুইজ ও নানা প্রতিযোগিতায় অংশ নেয়। বিশেষ আকর্ষণ ছিল, রোবটিক্স প্রদর্শনী, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন, বিজ্ঞান অলিম্পিয়াড, গেস্ট সায়েন্টিস্ট টক, স্কুল পর্যায়ের স্টার্টআপ আইডিয়া প্রেজেন্টেশন ইত্যাদি।এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি তাদের বাস্তবভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কার্নিভ্যালে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, বিশিষ... আরো পড়ুন
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো “12th Ideal Science and Technology Aiming Research Council Science Festival 2024”গত ১৫, ১৬ ও ১৭ নভেম... আরো পড়ুন রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো “12th Ideal Science and Technology Aiming Research Council Science Festival 2024”গত ১৫, ১৬ ও ১৭ নভেম্বর রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল 12th Ideal Science and Technology Aiming Research Council Science Festival 2024। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণামুখী শিক্ষার প্রসারে আয়োজিত এ উৎসব ছিল উদ্ভাবনী চিন্তা ও উৎসাহ-উদ্দীপনায় ভরপুর। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা উৎসবে অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির স্বাক্ষর রাখে। প্রতিযোগিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী পোস্টার প্রেজেন্টেশন রোবটিক্স ডেমোনস্ট্রেশন কুইজ ও জেনারেল সায়েন্স গেম সায়েন্স ফিকশন গল্প লেখা ইনোভেশন আইডিয়া পিচ আইটি ও সফটওয়্যার সল্যুশন প্রদর্শনী উৎসবজুড়ে ছিল বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ, যেখানে দেশের খ্যাতিমান গবেষক ও প্রযুক্তিবিদরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেন। সমাপনী পর্বে প্রতি... আরো পড়ুন
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 4th Mathemathics Olympiad 2024গণিতচর্চার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ও অংশগ্রহণকে উৎসাহিত করা... আরো পড়ুন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 4th Mathemathics Olympiad 2024গণিতচর্চার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ও অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 4th Mathemathics Olympiad 2024। গণিত-প্রেমী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে মুখরিত হয় এ উৎসব, যেখানে অংশগ্রহণ করে তিন শতাধিক শিক্ষার্থী। উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য তিনটি প্রতিযোগিতা নির্ধারণ করা হয়: ম্যাথ অলিম্পিয়াড রুবিক্স কিউব চ্যালেঞ্জ Ask and Win (প্রশ্নোত্তর ভিত্তিক বিশেষ আয়োজন) প্রতিযোগিতাগুলো শেষে আয়োজিত হয় একটি বিশেষ ক্যারিয়ার বিষয়ক সেমিনার। সেখানে বক্তারা গণিতচর্চার গুরুত্ব ও এর মাধ্যমে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতার দুটি বিভাগে মোট ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রতিটি বিভাগ থেকে ১৫ জন করে নির্বাচিত হন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় পার্টিসিপেশন সার্টিফিকেট। রুবিক্স কিউব প্রতিযোগিতার বিজয়ীদের প্রদান করা হয় মেডেল ও স... আরো পড়ুন
যশোরে অনুষ্ঠিত হলো “জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব ২০২৪” বিখ্যাত বাঙালি জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্রের স্মরণে যশোর... আরো পড়ুন যশোরে অনুষ্ঠিত হলো “জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব ২০২৪” বিখ্যাত বাঙালি জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্রের স্মরণে যশোরে আয়োজিত হলো “জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব ২০২৪”। বিজ্ঞানমনস্কতা ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রসারে আয়োজিত এই উৎসব ছিল এক ব্যতিক্রমধর্মী, সৃজনশীল ও সফল আয়োজন। উৎসবটি ছিল বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের জন্য নানা কার্যক্রমে পরিপূর্ণ, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: -বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী -জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা -পোস্টার প্রেজেন্টেশন -বিজ্ঞান কুইজ -উদ্ভাবনী ধারণা উপস্থাপন -সায়েন্স ফিকশন গল্প লেখা যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণক্ষমতা এবং সৃজনশীলতা তুলে ধরেন। উৎসবজুড়ে ছিল বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা পর্ব, যেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বিজ্ঞান শিক্ষক, গবেষক ও জনপ্রিয় বিজ্ঞান লেখকগণ। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা... আরো পড়ুন
রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো “Rajuk National SciSpark 3.0”গত ২ ও ৩ অক্টোবর ২০২৪, রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী দ... আরো পড়ুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো “Rajuk National SciSpark 3.0”গত ২ ও ৩ অক্টোবর ২০২৪, রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব — Rajuk National SciSpark 3.0। বিজ্ঞান শিক্ষার প্রসার এবং তরুণ শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, আবিষ্কার ও উদ্ভাবনের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।বিজ্ঞানভিত্তিক নানা সেগমেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল: -গণিত অলিম্পিয়াড-পদার্থবিদ্যা অলিম্পিয়াড -রসায়ন অলিম্পিয়াড -জীববিজ্ঞান অলিম্পিয়াড -বিজ্ঞান জিকেসি (একক) -আইকিউ বস -মিঃ প্রেডিক্টর (সম্ভাব্যতা অলিম্পিয়াড) -কিউব মাস্টার (রুবিক্স কিউব) -সুডোকু রাজা -ফ্ল্যাশ ক্যালক -সায়েন্স ফিকশন গল্প লেখা -বৈজ্ঞানিক পোস্টার ডিজাইন -বিজ্ঞান মিম উৎসবে ছিল বিজ্ঞান, আবিষ্কার ও উদ্ভাবনী বিষয়ক বিশেষ আলোচনা সেশন, যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ। তাঁদের প্রেরণাদায়ক বক্তব্য ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের উৎস... আরো পড়ুন
বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত "ব্যাপন কুইজ প্রতিযোগিতা ২০২৩"-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ১৩ জানুয়ারি ২০২৪, সম্পন্ন হলো বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে... আরো পড়ুন বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত "ব্যাপন কুইজ প্রতিযোগিতা ২০২৩"-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ১৩ জানুয়ারি ২০২৪, সম্পন্ন হলো বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত ব্যাপন কুইজ প্রতিযোগিতা ২০২৩-এর বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যাপনের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে পূর্বঘোষিত ফলাফলের ভিত্তিতে মোট ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট, টি-শার্ট, বার্ষিক ক্যালেন্ডার ২০২৪, ব্যাপন বিজ্ঞান বৃক্ষ, কলম, ব্যাচ, চাবির রিং, ব্যাপন স্টিকার এবং ব্যাপন ৯ম বর্ষপূর্তি সংখ্যা। এই নানা আয়বহুল উপহার শিক্ষার্থীদের উৎসাহ যোগায় এবং তাদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ বৃদ্ধি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাপন-এর উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক পরামর্শ ও অনুভূতি শোনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে। বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় ও মননশীল করে তোলার লক্ষ্যে ব্যাপন-এর এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানা... আরো পড়ুন
ব্যাপন কর্তৃক আয়োজিত "স্বাধীনতা দিবস বাংলা বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২২"-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিজয়ী শ... আরো পড়ুন ব্যাপন কর্তৃক আয়োজিত "স্বাধীনতা দিবস বাংলা বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২২"-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননাস্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাঈল। আরও উপস্থিত ছিলেন বুয়েট, মেডিকেল কলেজসহ বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। বক্তব্যে অতিথিবৃন্দ দেশের বিজ্ঞানচর্চা ও গবেষণার অগ্রগতিতে আশাবাদ ব্যক্ত করেন। তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নিজ দেশের জন্য ভাবতে, দেশের মানুষের কল্যাণে বিজ্ঞানচর্চা করতে। তারা বলেন, "বিজ্ঞানকে যদি মানবতার কল্যাণে ব্যবহার করা যায়, তবেই সম্ভব হবে সত্যিকারের বৈজ্ঞানিক উৎকর্ষ সাধন। আর এর জন্য প্রয়োজন স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর প্রচেষ্টা।" অনুষ্ঠানটি ছিল এক অনুপ্রেরণাদায়ক মিলনমেলা, যেখানে ভবিষ্যৎ বিজ্ঞানীদের চোখে দেশের উন্নয়নের স্বপ্ন ফুটে উঠেছে।... আরো পড়ুন
ব্যাপনের সহযোগিতায় “ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয়” তে ‘ব্যাপন বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৫” এর চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণী র্পব সুষ্ঠু ভাবে... আরো পড়ুন ব্যাপনের সহযোগিতায় “ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয়” তে ‘ব্যাপন বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৫” এর চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণী র্পব সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়ে গেল গত ৯ এপ্রিল। ঠাকুরগাঁও এর প্রধান প্রধান স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই অলিম্পিয়াডে মোট ১৪৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। অলিম্পিয়াডে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র কায়দুল ইসলাম। এছাড়াও র্সব মোট দশ জনকে পুরষ্কৃত করা হয়। আরো পড়ুন
গত ৬-৮ এপ্রিল বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ব্যাপন উপস্থিত হয়েছিল প্যাভিলিয়নসহ। ব্যাপনের স্টলে প্রায় সবসময় ছিল উপচে পড়া ভীড়।... আরো পড়ুন গত ৬-৮ এপ্রিল বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ব্যাপন উপস্থিত হয়েছিল প্যাভিলিয়নসহ। ব্যাপনের স্টলে প্রায় সবসময় ছিল উপচে পড়া ভীড়।তিনদিনব্যাপী এই মেলায় ব্যাপন এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল 'ব্যাপন ডেইলি কুইজ প্রতিযোগিতা', এবং বিজয়ীদের মধ্য থেকে প্রতিদিন ১০ কে জন পুরুষ্কৃত করা হয়েছে। এছাড়া স্কুল কলেজে ব্যাপন প্রতিনিধি নির্বাচিত করার জন্য ব্যাপন প্রতিনিধি কুইজ এর ব্যাবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্য থেকে তিনজনকে পুরুষ্কৃত করার জন্য বায়োডাটা সংগ্রহ করা হয়েছে।মেলার ২য় দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস এবং মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মাসুদ রানা সহ বরিশালে উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপন প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে মেলার আয়োজকদের পক্ষ থেকে ব্যাপনকে পুরুষ্কৃত করা হয়। আরো পড়ুন